ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা পাগলা স্কাউট মেলা ও চতুর্থ উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। বাংলাদেশ স্কাউটস শিবগঞ্জ উপজেলা এ ক্যাম্পের আয়োজন করে।

উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সানাউল্লাহ্, আবদুল করিম প্রমূখ।
উল্লেখ্য পাঁচদিন ব্যাপী স্কাউট ক্যাম্পে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি উচ্চ বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
স/শ









