ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ১৭ জনকে গ্রেফতার করেছে বিজিবি। মঙ্গলবার বিকেল অনুমানিক ৫টার দিকে রঘুনাথপুর সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়।
রঘুনাথপুর বিজিপি ক্যম্পে নায়েব সুবেদার আবদুল মবিনের থানায় এজাহার থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল অনুমানিক ৫টার দিকে রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদী পাড়ি দিয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশের চেষ্টাকালে বিজিবির ১টি টহল দল ১৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সকলেই গরু ব্যবসায়ী। তারা অবৈধ ভাবে গরু আনার জন্য ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল।
আটক কৃতদের মধ্যে রয়েছে আঃ রহমান (২২), শরিফ (২০), সাহেব আলী (২০), সাদিকুল ইসলাম (৩৫), দুরুল ইসলাম (৪৬), পারুল ইসলাম (৩০), রাহাদ হোসেন (২৩), আঃ হাকিম (৪০), মেজারুল (২৮), জামাল আলী (২০), রিপন আলী (১৯), জহরুল ইসলাম (২১), সাদ্দাম (১৯), ইসরান আলী (২৫), মিজান (২০), রেজাউল করিম (১৯) ও সুমন আলী (২৮)।
তাদের বাড়ি দুর্লভপুর ও পাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামের। তারা র্দীঘদিন যাবত ভারত থেকে অবৈধ ভাবে গরু নিয়ে ব্যবসা করে থাকে। এ ব্যপারে শিবগঞ্জ থানাতে ১টি মামলা দায়ের হয়েছে।
অপরদিকে,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা বিওপির নায়েক শ্রী সুশীল কুমারের নেতৃত্বে ১ টি টহল দল গোপন সংবাদ পেয়ে উপজেলার পন্ডিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ টি ওয়ান সুটার গান ও ২ রাউন্ড গুলিসহ পন্ডিতপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে সিটু মিয়া (৪০) কে তার বাড়ী থেকে গ্রেফতার করেছে।

এ ব্যপারে শিবগঞ্জ থানাতে ১টি মামলা দায়ের হয়েছে।









