ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরায় সন্ত্রাস, মাদক ও সামাজিক অস্থিতিশীলতা রোধে আলোচনা সভা ও বিজয় দিবস উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সমাজসেবক আনোয়ার হাসান আনু মিঞার উদ্দ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

চককীর্ত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. রমজান আলী। আলোচনা শেষে প্রধান অতিথি মহান বিজয় দিবসের বিভিন্ন খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
সন্ধ্যায় চ্যানেল আই কন্ঠশিল্পীসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স/শ









