সদ্য প্রকাশিত
কৃষি

শিবগঞ্জে শুরু হচ্ছে ৩ দিনব্যাপি ট্রেড ফেয়ার

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০১৯১ মিনিট পড়া
শিবগঞ্জে শুরু হচ্ছে ৩ দিনব্যাপি ট্রেড ফেয়ার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জের আম ও অন্যান্য ঐতিহ্য নিয়ে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী শিবগঞ্জ ট্রেড ফেয়ার। ২৯ থেকে ৩১ জুলাই শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ মেলা চলবে। এ উপলক্ষে শনিবার দুপুরে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন লিখিত বক্তব্যে বলেন, সুইস কন্টাক্ট বাংলাদেশ এর প্রবৃদ্ধি প্রজেক্টের পৃষ্টপোষকতায় ও শিবগঞ্জ পৌরসভা, ম্যাংগো ফাউন্ডেশন, ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি, আম চাষী-ব্যবসায়ী সংগঠনের যৌথ সহায়তায় আগামী ২৯, ৩০ ও ৩১ জুলাই তিন দিনব্যাপী শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে শিবগঞ্জ ট্রেড ফেয়ারের আয়োজন করা হয়েছে। জেলার ঐতিহ্যবাহী আম, রেশম, অর্থনৈতিক সম্ভাবনা ও আম উৎপাদনকারিদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার মূল লক্ষ্য। এছাড়া প্রায় ২৬টি স্টলে আধুনিক কৃষি সরঞ্জামাদী ও যন্ত্রপাতির ব্যবহার, নতুন প্রযুক্তি, সার, বালাইনাশক, স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত আমের আচার, আমসত্ব, ঐতিহ্যবাহী শিল্ক, নকশি কাঁথা, অর্থকারী ফসল পাটের তৈরি পণ্য সামগ্রী, ব্যাংক, কম্পোস্ট প্লান্ট প্রভৃতি প্রদর্শন করা হবে। শিবগঞ্জ ট্রেড ফেয়ার-২০১৯ এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, মেলা চলবে প্রতিদিন সকাল হতে সন্ধ্যা পর্যন্ত। এছাড়াও বিনামূল্যে দর্শনার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রবেশ করতে পারবে।

স/শ