ভ্রাম্যামান প্রতিনিধি:
শিবগঞ্জের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী এশারুল হক (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের লুৎফর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে রোববার দুপুরে এএসআই আহসানুল ইসলামের নেতৃত্বে পুলিশের এশটি দল বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ মোড়ে অভিযান চালিয়ে পাঁচ মামলার ওয়ারেন্টভূক্ত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী এশারুলকে আটক করা হয়।

উল্লেখ্য, ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে পাঁচটি অস্ত্র মামলা রয়েছে।
স/শ









