সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে লক্ষাধিক আম গাছ ছেয়ে গেছে মুকুলে: পরিচর্যায় ব্যস্ত চাষীরা

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
শিবগঞ্জে লক্ষাধিক আম গাছ ছেয়ে গেছে মুকুলে: পরিচর্যায় ব্যস্ত চাষীরা

কামাল হোসেন,ভ্রাম্যমান প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবারও বসন্তের পূর্বক্ষনে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শত শত একর জমিতে লক্ষাধিক আমের গাছে দেখা দিয়েছে আমের  মুকুল ও কোন কোন গাছে দুএকটা গুঠি দেখা দিয়েছে। তাই এ মুকুলকে ধরে রাখতে হাজার হাজার আমচাষী ও শ্রমিকরা মেতে উঠেছে মুকুল পরিচর্যায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আমের রাজধানী বলা হলেও মূলত আমের রাজধানী শিবগঞ্জই  আমের মুকুল রক্ষার্থে উপজেলার শ্যামপুর এলাকার আম বাগান পরিচর্যায় ব্যস্ত কৃষক আলফাজ, আব্দুর রাজ্জাক ও বিনোদপুর ইউনিয়নের ইব্রাহিম, আব্দুল ওয়াদুদ, মনাকষার জেম, শিবগঞ্জের রুবেল সহঅনেকে বলেন, গত বছরের তুলনায় এবছর গাছে মুকুলের অবস্থাভালোই।

শিবগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ এসএম আমিনুজ্জামান সিল্কসিটি নিউজকে বলেন, ১৪ হাজার হেক্টর জমিতে প্রায় ১০ লাখ ৫২ হাজার ৫০০টি আম গাছ রয়েছে। উপজেলার বিভিন্ন আম বাগানে ৮০শতাংশ গাছে মুকুল দেখা দিয়েছে।  মুকুলের অবস্থা ভালো আছে। যেহেতু শীতকাল শেষের পথে সেহেতু কুয়াশায় আমের মুকুলের ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। আমের মুকুল যাতে ব্যাকেটরিয়া জনিত কোন রোগবালাই যেন মুকুলকে আক্রমন করতে না পারে সেজন্য বিভিন্ন ধরনের  কীটনাশক ও ছত্রাকনাশক ¯েপ্র ব্যবহার করতে বলছি আমচাষীদেরকে।
তিনি জানান কয়েকদিনের মধ্যে সমস্ত আম গাছের মুকুলে আমের গুঠি দেখা দিবে এবং গত বছরের চেয়ে বেশী গুঠি আসবে ও আম টিকে থাকবে।
তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকা এবছর প্রায় ৩ হাজার ৬৩৫ হেক্টর জমিতে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি ফজলী, ৪ হাজার ১৫০ হেক্টর জমিতে ৩ লাখ ১১ হাজার ২৫০টি আশ্বিনা, ১ হাজার ৪৬৫ হেক্টর জমিতে ১ লাখ ৯ হাজার ৮৭৫টি ল্যাংড়া, ৬০০ হেক্টর জমিতে ৪৫ হাজারটি গোপাল ভোগ, ১ হাজার ৩০০ হেক্টর জমিতে ৯৭ হাজার ৫০০ টি খিরসাপাত (হিমসাগর), ৪২৫ হেক্টর জমিতে ৩১ হাজার ৮৭৫টি বোম্বাই, ৫৬০ হেক্টর জমিতে ২ লাখ ৪২ হাজারটি লক্ষণ ভোগ, ৮২৫ হেক্টর জমিতে ৬১ হাজার ৮৭৫টি গুঠি ও ৯৪০ হেক্টর জমিতে ৭০ হাজার ৫০০টি  আম গাছ আছে।
স/শ