ভ্রাম্যামান প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার কানসাট ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো- উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামের মৃত সামেদ আলীর ছেলে তৈমুর (৪৮) ও সদর উপজেলার পিটিআই মাষ্টারপাড়ার সারোয়ার আলমের ছেলে ইলিয়াস (৪০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি নূরে আলমের নেতৃত্বে র্যাবের একটি টহল দল কানসাট ব্রীজে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তৈমুর ও ইলিয়াসকে আটক করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/শ









