ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি বাজারে মোটর সাইকেলের ধাক্কায় সাহু আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ছয়টায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, নয়ালাভাঙা ইউনিয়নের ফতেপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় ছয়টার দিকে সাহু আলী রাণীহাটি বাজার ফলপট্টি এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাহু আলী মারা যায়।
অপরদিকে স্থানীয়রা জানায়, ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা নিয়ে যায়। তবে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মোটর সাইকেলটি জব্দ করেছে।
স/অ









