সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০১৭৩ মিনিট পড়া
শিবগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের হয়রানী ও মিথ্যা মামলার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে ভূক্তভোগীর পরিবার। এছাড়া শিবগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে ৩৯টি মোবাইল ও দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের গাজলুর রহমানের ছেলে ভুক্তভোগী মিস্টার আলী সাংবাদিক সম্মেলনে লিখিত বলেন, আমি একজন মোবাইল সার্ভিসিং দোকানদার। ২০০৮ সাল হতে খাসেরহাট বাজারে বন্ধন টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার নামে কাজ করে আসছি। কিন্তু সরকারী জমিতে দোকানঘর উচ্ছেদ অভিযানের কারণে দোকানে থাকা মোবাইলগুলো ও যন্ত্রাংশ বাড়িতে রাখি। কিন্তু গত ১৪-০৩-১৭ তারিখে শিবগঞ্জ থানার এএসআই মাহবুবুলের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য আমার বাড়িতে তল্লাশী চালায়। এ সময় আমি আমার বাড়ির বাইরে ছিলাম।

 

খবর পেয়ে আমি বাড়ি এসে দেখি এএসআই মাহবুবুল আমার বাড়ি থেকে সার্ভিসিং-এ দেওয়া ৩৯টি মোবাইলসহ আমার বরই বিক্রি বাবদ আলমারীতে রাখা দেড় লক্ষ টাকা নিয়ে যায় এবং আমার মা-বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি বিষয়টি শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমজান আলীকে জানালে তিনি আমাকে একদিন পরে ডেকে মোবাইল ও টাকা নিয়ে যাবার কথা বলেন। পরদিন আমি এএসআই মাহবুবুলের সাথে যোগাযোগ করলে তিনি মামলার হুমকি দিয়ে আমার কাছে ২ লক্ষ টাকা উৎকোচ দাবী করেন।

 
তবে বিষয়টি নিশ্চিত করতে শিবগঞ্জ থানার ২৮ নম্বর মামলার এজাহার থেকে জানা যায়, এএসআই মাহবুবুল মাত্র ১০টি মোবাইল সেট মামলায় উল্লেখ্য করেছে ও ব্যক্তিগত ক্ষোভে শামীম নামের এক ব্যক্তিকে ২ নম্বর আসামী করা হয়। তবে পরিবারের দাবী প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৩৯টি মোবাইল সেট ও দেড় লক্ষ টাকা আতœসাত করে এএসআই মাহবুবুল।

 
এ ব্যাপারে এএসআই মাহবুবুলের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে এএসআই মতিয়ারের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। বিষয়টি আরও নিশ্চিত করতে মামলার ১ নম্বর স্বাক্ষী চাঁদশিকারী গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে নাইমুলের সাথে কথা বললে তিনি জানান, পুলিশ আমাকে বললো মোবাইল আটক হয়েছে এখানে স্বাক্ষর দিন। আমি মোবাইলের পরিমাণ জানতে চাইলে তিনি আমাকে কতটি মোবাইল আছে নিশ্চিত না করে স্বাক্ষর নেন।

 
এছাড়াও মামলার ২ নম্বর স্বাক্ষী একই গ্রামের হুমায়ন আলীর ছেলে নুরুল আমিন জানান, দুইটা লাল রঙের ব্যাগ ভর্তি মোবাইল ছিল পুলিশের হাতে। তবে কতটি মোবাইল ছিল দুটো ব্যাগে আমি বলতে পারবো না। তবে এএসআই মাহবুবুলের মামলার এজাহার অনুযায়ী স্বাক্ষীগণের সামনে ১০টি মোবাইল দেখিয়ে স্বাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়েছে। যা ভিক্তিহীন বানোয়াট।

 
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমজান আলীর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
স/শ