সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে মাদক বিরোধী গণসচেতনা বিষয়ক আলোচনা সভা

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
শিবগঞ্জে মাদক বিরোধী গণসচেতনা বিষয়ক আলোচনা সভা

ভ্রাম্যমান প্রতিনিধি:

শিবগঞ্জে জনকল্যান সমিতির উদ্যোগে ও পুলিশ সুপারের অর্থায়নে গুণীজনের সম্বর্ধনা এবং জঙ্গী-সন্ত্রাস ও মাদক বিরোধী গণসচেতনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকালে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার( সদর সার্কেল) ওয়ারেছ আলী মিয়া, মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম, জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি তোহিদুল আলম টিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজীর আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাদা  মনের মানুষ বৃক্ষপ্রেমিক নর সুন্দর শ্রী কার্তিক পরমানিক, বিদ্যানুরাগী  সাদা মনের মানুষ জিয়াউল হক জিয়া ঘোষ প্রমুখ।

 

সভায় পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, জেলাকে যে কোন মূল্যেই হোক, সন্ত্রাস ও মাদক মুক্ত করবোই। তাতে যা করা দরকার জনগণকে সাথে নিয়ে তাই করবো। নারীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করবো না। ইসলামী শরীয়াহ মোতাবেক নারীদের নায্য অধিকার দিতেই হবে। সমাজে জুয়া খেলা চলতে দেয়া যাবে না।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাদা মনের মানুষ শ্রী কার্তিক চন্দ্র প্রামানিক, জিয়াউল হক জিয়া ঘোষ ও শিক্ষানুরাগী আব্দুর রশিদ মাস্টার এবং তার পত্নী  গাজলী বেগমকে পুলিশ সুপারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

গরুর কিনতে না পারায় মানুষ টানে ঘানি সংবাদটি মিডিয়ায় প্রকাশিত হওয়ায় শ্রী শম্ভু পদ সাহা ও তারাপদ সাহাকে নগদ অর্থ প্রদান ও শিক্ষানুরাগী আব্দুর রশিদ মাস্টারের পাঠশালার গরীব শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়।

স/অ