সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ভারতীয় ২৩ লাখ রূপিসহ আটক ২

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে ভারতীয় ২৩ লাখ রূপিসহ আটক ২

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ এলাকা থেকে ২৩ লাখ ভারতীয় রূপিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের মফিজুলের ছেলে মুখলেসুর রহমান (২৭) ও একই গ্রামের ফিরোজ আলীর ছেলে জসিম (১৮)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ তাদের নিজ বাড়ি পার্শ্বের আম বাগানে অভিযান চালিয়ে জসিম ও মুখলেসুরের দেহ তল্লাশী করে ২৩ লাখ ভারতীয় রূপিসহ আটক করা হয়।

এবিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

স/আ