সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ভারতীয় ইনজেকশনসহ আটক ১

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ভারতীয় ইনজেকশনসহ আটক ১

ভ্রাম্যমান প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশনসহ শফিকুল ইসলাম ওরফে সজলু (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

 

সে উপজেলার চককীর্তি বিমর্ষী গ্রামের মৃত রাশিদের ছেলে।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানসাট-বিনোদপুর আঞ্চলিক সড়কের চৌধুরীপাড়ার এশটি আম বাগানে অভিযান চালিয়ে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশনসহ শফিকুলকে আটক করা হয়। যার মূল্য আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকা।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।