ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- উপজেলার সাহাপাড়ার চেল্লায় পাড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে আফজাল (৫০), ভোলাহাট উপজেলার হাসপুকুর এলাকার টুটুলের ছেলে ফিটু (২০), ঈশ্বরদীর পশ্চিম কাচারী পাড়ার রফিকুল ইসলাম ওরফে রঞ্জুর ছেলে রাফি (২১) ও বাপ্পী (২৩)।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টোলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিলসহ ফিটু, রাফি ও বাপ্পীকে আটক করা হয়।
অপরদিকে উপপরিদর্শক আলমগীর হোসেন পৌর এলাকার আলিডাঙা এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ আফজালকে আটক করা হয়।
স/শ









