সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের চেক প্রদান

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের চেক প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মরনোত্তর বীমা দাবীর চেক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শিবগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় পৌর এলাকার দৌলতপুর মহাজনপাড়ার মাহিদুরের ছেলে মাহিদ আলী সোহাগের হাতে ৫শ’ টাকায় ৬০ হাজার টাকার চেক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সাংসদ গোলাম রাব্বানী।

শিবগঞ্জ জোনের জেডিপি ও ইনচার্জ জাহিদুল রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সার্ভিস সেন্টারের জেএসভিপি ও ইনচার্জ ডা. মুহাম্মদ সাধন মিয়া।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, ওসি (তদন্ত) সারোয়ার রহমান প্রমূখ।

 

স/শ