সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা, জড়িতদের গ্রেফতারের দাবি

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
শিবগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা, জড়িতদের গ্রেফতারের দাবি

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মেয়েটির পিতা।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে নিহতের পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়।

 

নিহত জান্নাতীর পিতা মর্দানা গ্রামের  আলম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ১৫ অক্টোবর রাতে তার প্রতিবন্ধী মেয়ে জান্নাতি (১৮) নিজ ঘরে ঘুমিয়ে ছিল। কিন্তু সকালে তাকে ঘরে পাওয়া যায়নি। পরের দিন সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি আঁখ ক্ষেতের পাশে তার মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

 
এঘটনায় তিনি বাদি হয়ে গত ১৭ অক্টোবর দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তৌহিদ নামে এক আসামীকে গ্রেফতার করে। অন্য আসামী ইসমাইল হোসেন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার করছে না পুলিশ। এঘটনাটি পুলিশ ভিন্নখাতে প্রবাহিত করতে বাদীর শ্যালক বাদশাকে আটক করে নির্যাতনের পর জোরপূর্বক ১৬৪ ধারায় স্বীকারোক্তি আদায় করে।

 

ওই মামলায় বাদশাকে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন আলম।

 

নিহতের পিতা মামলাটির সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

সংবাদ সম্মেলনে নিহত জান্নাতীর নানা ভজু মন্ডল ও বাদশার শ্যালিকা উজলেফা খাতুন উপস্থিত ছিলেন।

স/অ