ভ্রাম্যমাণ প্রতিনিধি:
“সেবার মান বৃদ্ধি কার, সবার প্রতাশা পূরণ করি” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকাল অফিসার ডা. সাদেকুল বারীসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারিরা।

ডা. সাদেকুল বারী বলেন, ফাটিলিটি রেট ২০১৬ এর মধ্যে ২.০০ তে নামিয়ে আনার লক্ষে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার কারির হার শতকরা ৭৫ ভাগ অর্জনের লক্ষে পরিবার পরিকল্পনা গ্রহনকারী শতকরা ৮৫ ভাগে উন্নিত করণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
স/অ









