ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুরে দু:স্থদের মাঝে ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে প্রত্যন্ত চঞ্চল বিশ্বনাথপুর গ্রামের দু:স্থদের মাঝে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হকসহ অন্যারা।

উল্লেখ্য, উপজেলায় ধারাবাহিক ভাবে দু:স্থদের মাঝে ২৭০০টি কম্বল বিতরণ করা হবে।
স/শ









