সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ট্রাক চাপায় পথচারী নিহত

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ট্রাক চাপায় পথচারী নিহত

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাটে ট্রাক চাপায় কুতুব উদ্দিন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে। সে উপজেলার কানসাট ইউনিয়নের শিকারপুর গ্রামের লেচু মোহাম্মদের ছেলে।

 
পুলিশ জানায়, বুধবার বিকেলে কুতুব উদ্দিন বাইসাইকেলে কানসাট বাজার যাওয়ার পথে জেনারেল হাসপাতালের সামনে এসে পৌঁছলে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৬৭০৬) তাকে চাপায় দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় ট্রাক চালক ।

 
এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স/শ