ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউটের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনস্টিটিউটের উপদেষ্টা পরিষদের সহসভাপতি ও দূর্লভপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবু আহমদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট গবেষক ও লেখক নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সাহিত্য পরিষদের জেলা শাখার সভাপতি মোহিত কুমার দাঁ, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শাহ আলম, জেলা স্কাউটের কমিশনার ও মুক্ত মহাদলের সভাপতি মোসফিকুর রহমান, একুশে টিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়, বাংলাদেশ কিন্ডারগার্টেন সমিতি বিকেএস’র সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব ওজিউল মিঞা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সমিতি (বিকেএেস)’র সভাপতি জামালুল ইসলাম জামাল।
পরে ২০১৫ সালের বৃত্তিপ্রাপ্ত ২৫ জনসহ পিএসসি উত্তীর্ণ ২৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, বৃত্তি সনদ ও পুরস্কার প্রদান এবং ২০১৬ সালের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ীদের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
স/অ









