সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ককটেল বিষ্ফোরণে যুবক আহত

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ককটেল বিষ্ফোরণে যুবক আহত

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মরদানা গ্রামের পশ্চিম দক্ষিণ কোনে ইটভাটার পাশে পুকুর পাড়ে ককটেল বিষ্ফোরণ ১ যুবক আহত হয়েছে।

 

জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে ঢ়োড়বোনা গ্রামের লালচাঁনের ছেলে সোহেল (২১) খড়ি কাটার জন্য তেতুলিয়া ইটভাটার পাশে যায়। পাশের পুকুর পাড়ে ১টি খালের ঝোপে খড়ি কাটার সময় তার দায়ের আঘাতে ১টি ককটেল বিষ্ফোরণ ঘটে। বিষ্ফোরনের ফলে তার মুখমন্ডল ঝলসে যায়।

 

পরে স্থানীয়রা তাকে জরুরী ভিতিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ ব্যাপারে সোহেলের মামাতো ভাই ইউসুফ আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে ওসি (তদন্ত) সারোয়ার জানিয়েছেন।

স/শ