সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরালি বিশ্বনাথপুর গ্রামে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে আসামি ধরতে গেলে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করে দূর্বৃত্তরা।

 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সরোয়ার রহমান সিল্কসিটি নিউজকে জানান, উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে বাখরালি বিশ্বনাথপুর গ্রামে পুলিশ পৌঁছামাত্রই ওই এলাকার কতিপয় লোকজন পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। ওই রাতের ঘটনায় বৃহস্পতিবার সকালে বাখরালি বিশ্বনাথপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানিয়েছেন।

স/অ