সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে অস্ত্রসহ আটক ১

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

শিবগঞ্জে জাহাঙ্গীর আলম (২৮) নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। রোববার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ক্যাপরাটোলা এলাকায় অভিযান পরিচালনা তাকে আটক করা হয়।

 

আটককৃত ব্যাক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন, বাখরুলী বিশ্বনাথপুর এলাকার শমসের আলীর ছেলে জাহাঙ্গীর আলম ।

 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবগঞ্জ থানাধীন ক্যাপরাটোলা এলাকায় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল স্কোয়াড্রন লীডার কে বি এম মোবাশ্বের রহিম এর নেতৃত্বে  অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলমকে একটি বিদেশী পিস্তল ৭.৬৫ মিঃমিঃ (মেইড ইন ইউএসএ),দুটি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলিসহ আটক করে।

 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স/অ