নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কলাবাড়ি এলাকা থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ছয় রাউন্ড রাইফেলের কাটুস সহ বাবুল আলী (৪৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃত বাবুল আলী উপজেলার কানসাট ইউনিয়নের কলাবাড়ি গ্রামের মো. আকালু আলীর ছেলে।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে র্যাবের এএসপি এনামুল করিমের নেতৃত্ব র্যাবের একটি টহল দল কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ছয় রাউন্ড রাইফেলের কাটুস সহ বাবুল আলীকে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
স/শ









