ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের প্রায় ৩০টি বিভিন্ন ধরণের অফিস, দোকান-ঘর, ক্লাব, গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়, বিভিন্ন ধরণের দোকান-ঘর, বেসরকারি প্রতিষ্ঠানসহ প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সরকারি সম্পত্তিতে অবৈধ ভাবে ব্যবসা-বাণিজ্য করছিল একশ্রেণির মানুষ। এতে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতো। এ উচ্ছেদ পরিচালনায় এলাকার হাজার হাজার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের ধারাবাহিকতায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি আরও জানান, উপজেলার সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
স/অ









