সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

ভ্রাম্যমান প্রতিনিধি:

শিবগঞ্জ দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুরে গত ১৩ ই জানুয়ারী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ নয়টি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

শনিবার বিকেলে শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক মো.শাহজাহান মিঞা ব্যক্তিগত উদ্দ্যোগে এ অর্থ বিতরণ করেন। পরে তিনি দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন।

এ সময় বিএনপির নিহত নেতা কর্মীদের খোঁজ খবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের হাতে কাপড় বিতরণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন,শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আসরাফ আলী, দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ