সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে অগ্নিকাণ্ড: ৩ বাড়ির ১৭ ঘর ভস্মিভূত

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে অগ্নিকাণ্ড: ৩ বাড়ির ১৭ ঘর ভস্মিভূত

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুরে অগ্নিকান্ডে ৩টি বাড়ির ১৭টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাজেমান আলি, রফিক উদ্দিন জানান, বিকেলে সাদিকুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ৩টি বাড়ির ১৭টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। বিকেল ৪টার দিকে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছে প্রায় এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকার।
ওই গ্রামের মৃত এন্তাজ আলির ছেলে সাদিকুল মাস্টার জানান, আমার রান্নাঘর থেকে ছোট ছেলেদের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে জাব্বার আলি, ধুলু, সেলিম, আলিম, জামাল, রফিক, আজিজুল হক জুমেনসহ আরও কয়েকজনের ১৭টি ঘর অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে। তার ভাই জাব্বার আলি বলেন, আমার নগদ ১ লাখ ২০ হাজার পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থরা জানান, তাদের ঘরে যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করার সুযোগ হয়নি।
এ ব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসের ষ্টেশন ম্যানেজার আ্দুল মজিদ আকন্দ সিল্কসিটি নিউজকে  জানান, খবর পেয়ে ১০ জনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তবে ৩টি বাড়ির ১২ ঘরের ৭ লাখ ক্ষতিসাধন হয়েছে।

স/শ