সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে শুটার গান ও গুলিসহ আটক ১

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জ সীমান্তে শুটার গান ও গুলিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে এলাকায় দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
আটককৃত হলেন, উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে সিটু মিয়া (৪০)।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহসান সিল্কসিটি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌকা বিওপির নায়েক সুশীল কুমারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল মঙ্গলবার রাত ৯টার দিকে সীমান্ত পিলার ১৭৫ হতে ৪ কিলোমিটার ভিতরে সিটু নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিটু একজন অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।
অপরদিকে আজমতপুর রিফিউজিপাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার ভোর তিনটার দিকে আজমতপুর বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
স/শ