ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতির সম্প্রতি নির্বাচিত হওয়া নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠের মাধ্যমে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমিতির নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে শনিবার সকাল ১১টার দিকে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন নির্বাচন পরিচালনা বোর্ডের আহবায়ক এ্যাডভোকেট আলহাজ্ব মনিরুল ইসলাম।

এ সময় নির্বাচন পরিচালনা আপিল বিভাগের আহবায়ক এ্যাডভোকেট আলহাজ্ব জাকারিয়া, এ্যাডভোকেট মিজানুর রহমান, ঠিকাদার সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমিতির সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি মনিরুল ইসলাম নবনির্বাচিত সভাপতি ওবাইদুল হক, সাধারণ সম্পাদক ওজিউল মিঞাসহ অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান। শেষে নতুন কমিটির কাছে সদ্য বিদায়ী কমিটির প্রতিনিধিগণ দায়িত্ব হস্তান্তর করে।
উল্লেখ্য, ২ বছর মেয়াদের জন্য গত ২৮ জানুয়ারী শিবগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
স/শ









