সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা না করলে জাতি অগ্রসর হবে না

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা না করলে জাতি অগ্রসর হবে না

ভ্রাম্যমান প্রতিনিধি:
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিক্ষাই পারে সঠিক পরিচয়ে পরিচিত করতে। শিক্ষার আলোই ছড়িতে দিতে পারে একটি দেশের সংস্কৃতি। শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে না পারলে সে জাতি কখনো অগ্রসর হতে পারবে না।
আজ বুধবার দুপুরে কানসাট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কানসাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি সৈবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী, শিক্ষা সচিব সোহরাব হোসেন, সমাজ কল্যাণ সচিব জিল্লার রহমান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খাঁন।
এর আগে প্রধান অতিথি শতবর্ষের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
স/শ