সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

শামসুন্নাহার নাহিদের পছন্দ দুধ–ভাত, ছেলের পছন্দ মাছ–ভাত

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৮২ মিনিট পড়া
শামসুন্নাহার নাহিদের পছন্দ দুধ–ভাত, ছেলের পছন্দ মাছ–ভাত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ। তাঁর ছেলে আনিদ হাসান, ঢাকার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় খাবার?

শামসুন্নাহার নাহিদ: দুধ, দুধ–ভাত ও ডিম।

ছেলে: মাছ-ভাত, ডাল ও ডিম।

২. ঘরের খাবার ভালো লাগে নাকি রেস্তোরাঁর খাবার?

শামসুন্নাহার নাহিদ: অবশ্যই ঘরের খাবার।

ছেলে: ঘরে তৈরি করা খাবার ভালো লাগে।

৩. প্রিয় সিনেমা?

শামসুন্নাহার নাহিদ: পুরোনো দিনের সিনেমা আমার খুব ভালো লাগে। এর মধ্যে সাগরিকা অন্যতম।

ছেলে: আমি ইংরেজি সিনেমা দেখতে ভালোবাসি। বিশেষ করে টার্মিনেটর সিরিজের সিনেমাগুলো খুবই ভালো লাগে।

৪. প্রিয় অভিনেতা?

শামসুন্নাহার নাহিদ: উত্তম কুমার, সুচিত্রা সেন।

ছেলে: আর্নল্ড শোয়ার্জেনেগার।

৫. কোথায় ঘুরতে ভালো লাগে?

শামসুন্নাহার নাহিদ: অবশ্যই গ্রামে। বিশাল বিল, গাছপালাঘেরা বাড়ি।

ছেলে: আমারও গ্রাম পছন্দ। সমুদ্র, নদী ও পাহাড় ভালো লাগে।

৬. প্রিয় লেখক?

শামসুন্নাহার নাহিদ: সমরেশ বসু, সমরেশ মজুমদার ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

ছেলে: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও মুহম্মদ জাফর ইকবাল।

৭. প্রিয় খেলা?

শামসুন্নাহার নাহিদ: আমি নিজেই একসময় খেলোয়াড় ছিলাম। আমি মাঠের মেয়ে। তাই আমার প্রায় সব খেলাই ভালো লাগে। দেখতে ভালো লাগে ক্রিকেট।

ছেলে: ক্রিকেট। আমি সব খেলাই দেখতে পছন্দ করি।

৮. প্রিয় খেলোয়াড়?

শামসুন্নাহার নাহিদ: টেনিস খেলোয়াড় মার্টিনা হিঙ্গিস ও ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

ছেলে: ফুটবলার রোনালদিনহো।

৯. পরস্পরের যা ভালো ও খারাপ লাগে?

শামসুন্নাহার নাহিদ: নিজের তাগিদে নিজেই সুন্দরভাবে কাজগুলো করে। ওর নিজস্বতায় আমি কখনো হস্তক্ষেপ করি না। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী। এটা মাঝে মাঝে ওর জন্য ক্ষতির কারণ হয়। অলসও।

ছেলে: আমাকে খুব ভালো সমর্থন ও স্বাধীনতা দেয়। মা মাঝে মাঝে বিনা কারণে বকা দেয়।

প্রথম আলো