সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

শরণার্থী ভাসছে, পথচারীরা হাসছে

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শরণার্থী ভাসছে, পথচারীরা হাসছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইতালির ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে এক আফ্রিকান শরণার্থী যখন হাবুডুবু খাচ্ছিল, তখন বাঁচানোর পরিবর্তে তাকে নিয়ে হাসাহাসি করছিল পথচরীরা। শুধু তাই নয়, মোবাইল হাতে অনেকে ভিডিও করছিলেন তার হাবুডুবু খাওয়ার দৃশ্য। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভিডিওচিত্রে দেখা গেছে, গাম্বিয়া থেকে আসা ২২ বছরের পাতেহ সাবাল্লি খালের মধ্যখানে হাবুডুবু খাচ্ছিল। একটি নৌযান থেকে তার উদ্দেশে তিনটি জীবন রক্ষাকারী বয়া ছুঁড়ে দেয়া হয়। কিন্তু সে কোনোভাবেই এগুলোর কাছে পৌঁছতে পারছিল না। বিষয়টি দেখার পর ঘটনাস্থলে উপস্থিত কেউই তাকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েনি। এ সময় বেশ কয়েকজনকে আপত্তিজনক মন্তব্য করতে শোনা যায়। এদের মধ্যে কেউ একজন বলছিলেন, ‘ও একটা গর্দভ। সে মরতে চায়।’ আরেক ব্যক্তি পাতেহকে উদ্দেশ্য করে চিৎকার করে বলছিল, ‘ যাও, যাও বাড়ি যাও।’ অপর এক ব্যক্তির মন্তব্য ছিল আরো নির্মম। সে বলছিল, ‘তাকে এখানেই মরতে দাও।’

ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই বছর আগে আফ্রিকা থেকে ইতালিতে এসেছিল পাতেহ। তার ইতালিতে থাকার বৈধ কাগজপত্র রয়েছে।

সূত্র: রাইজিংবিডি