সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

লিপু হত্যার বিচার দাবিতে রাবিতে প্রদীপ প্রজ্জ্বালন

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
লিপু হত্যার বিচার দাবিতে রাবিতে প্রদীপ প্রজ্জ্বালন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর হত্যা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

 

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যায়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা এসময় হাতে প্রদীপ নিয়ে শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে। পরে তারা মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

14795657_546487542211986_764363021_o-copy
মানববন্ধনে বক্তারা বলেন, ক্যাম্পাসে একের পর এক হত্যা হচ্ছে। কিন্তু আমরা এখনও কোনও হত্যার বিচার দেখতে পাইনি। বারবারই আমাদের বিচারের দীর্ঘসূত্রিতা দেখতে হয়। বিচার চাইতে চাইতে পরিবারের সকল সদস্য মারা যায়, কিন্তু তারপরেও বিচার দেখতে পায় না। এভাবে চলতে থাকলে আমাদের দেশে হত্যা বৈধতা পাবে তা নিশ্চিত।

 
সকল শ্রেণি-পেশার মানুষকে এসব হত্যার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘আমরা হাত-পা গুটিয়ে বসে থাকলে লাশের লাইন আরও দীর্ঘ হবে। তাই আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে হত্যাকারীরা সহস না পায় আর কোনও মায়ের বুক খালি করতে। যেভাবে ঝাপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে।’ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

 
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ডাইনিং-এর ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। আলামত দেখে প্রাথমিকভাবে পুলিশ হত্যাকাণ্ড বলে ধারণা করে। ওইদিন লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে  গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে রাখা হয়েছে।

স/অ