সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

লিপু হত্যা মামলায় রুমমেট মনির কারাগারে

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
লিপু হত্যা মামলায় রুমমেট মনির কারাগারে

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যাকাণ্ডের ঘটনার  তার রুমমেট মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। রোববার দুপুরে তাকে রাজশাহী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মনিরের বাড়ি রাজশাহীর তানোরে। রাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। নবাব আব্দুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন তিনি। একই কক্ষে থাকতেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু।

এ বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার ওসি (তদন্ত) অশোক চৌহান।

তিনি বলেন, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে মনে হয়েছে লিপু হত্যার সঙ্গে তার রুমমেট মনির জড়িত আছেন। লিপুর পরিবারের সদস্যরাও বলেছেন লিপুর সঙ্গে মনিরের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এজন্য  মনিরকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মনিরকে দুপুরে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে তোলা হয়।

তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে গ্রেফতার দেখানো মনিরকে রিমান্ডের আবেদন করা হয়নি। রিমান্ড পরে করা হবে। আদালত মনিরকে কারাগারে প্রেরণ করেছে।

উল্লেখ্য, ২০ অক্টোবর সকালে হলের ডাইনিংয়ের পাশের একটি নর্দমায় লিপুর রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই লিপুর রুমমেট মনির, বন্ধু প্রদীপ ও হলের নিরাপত্তা প্রহরী মো. মনির ও সাইদুর রহমানকে আটক করে পুলিশ। রাতে জিজ্ঞাসাবাদ শেষে পরদিন সকালে রুমমেট মনির ছাড়া বাকি সবাইকে ছেড়ে দেয়া হয়। পরে রোববার দুপুরে রুমমেট মনিরকে লিপু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো।

নিহত লিপুর বাড়ি ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামে। তার বাবার নাম বদর উদ্দিন। লিপুর লাশ উদ্ধারের দিনই তার চাচা বশির বাদী হয়ে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স/অ