লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন দিবস পালিত হয়েছে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে নাটোর লালপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোবাবার সকালে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শফিকুর আলমের সভাপতিত্বে র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গোপালপুর- বনপাড়া সড়ক প্রদক্ষিন শেষ উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া ) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ । এসময় বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম খাঁন প্রমুখ । এছাড়াও লালপুর উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার হিরু, ফিরোজ আল হক ভূইঁয়া, গোপালুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরশাদ আলম সাধীর, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
এর আগে, জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৬ দিবস উপলক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রারন অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
স/অ










