লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলায় পৃথক স্থানে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো বাহাদীপুর গ্রামের মৃত রাহেন মোল্লার পুত্র আব্দুর রহিম (৪২), ঈশ্বরদী উপজেলার সেখেরচর গ্রামের হাবিবুর রহমানের পুত্র সুজন আলী (২৫) এবং উত্তর লালপুর গ্রামের মৃত জমির মন্ডলের পুত্র আসলাম আলী (২৮)।

পুলিশ জানায় ১৯ অক্টোবর বুধবার রাতে, উপজেলার বাহাদীপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে আব্দুর রহিমকে আটক করা হয়।
অপরদিকে উত্তর লালপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে ১০ পিস ইয়াবাসহ সুজন আলী এবং একই গ্রামের আসলাম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
স/অ










