লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলা পরিষদ সংলগ্ন গোপালপুর পৌর মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আলতাফ আলীকে দুদকের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর দুদকের একটি মামলায় দুদকের সহকারী পরিচালক শহিদুল আলম সরকারের নেতৃত্বে লালপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোপালপুর পৌর মহিলা বিএম কলেজের অধ্যক্ষ ও লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আলতাফ আলীকে গ্রেফতার করে।

লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত জটিলতায় দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
স/অ










