সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

রাবির ভর্তি পরীক্ষা: সতর্ক অবস্থানে প্রশাসন

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাবির ভর্তি পরীক্ষা: সতর্ক অবস্থানে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষ আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষার আগ মুহুর্তে ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পরীক্ষায় জালিয়াতি রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এবং পুলিশ।

 
শনিবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির মিটিং শেষে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন সিল্কসিটি নিউজ বলেন, ‘সাম্প্রতিক জঙ্গি তৎপরতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা যাতে শান্তিপূর্ণ ভাবে নেয়া যায় সেজন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্রক্টর দপ্তর, বিএনসিসি, রোভার স্কাউট এবং রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও যোগাযোগ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক সহযোগী অধ্যাপক মশিহুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে যানবাহন চলাচলে বিশেষ বিধি আরোপ করা হয়েছে। এছাড়া কোন প্রকার ব্যাগ নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ সকল ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে একটি মোবাইল কোর্ট অবস্থান করবে। যদি কেউ পরীক্ষায় জালিয়াতিসহ এ সংক্রান্ত কোন অপরাধ করে তবে মোবাইল কোর্টের মাধ্যমে তৎক্ষণাৎ বিচার করা হবে।

 
আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর ৯টি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরাই অংশ নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৭১২টি আসনের (বিভিন্ন কোটাসহ) বিপরীতে ভর্তি পরীক্ষায় সর্বমোট ১ লক্ষ ৭৮ হাজার ৯৪৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

স/অ