সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

রাণীনগরে হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক২৭ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু

রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে তীব্র তাপদাহে জমিতে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে রেজাউল ইসলাম (৪৬) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

নিহত শ্রমিক রেজাউল উপজেলার রঞ্জনিয়া গ্রামের কছির উদ্দিনের ছেলে। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পরিবার।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকাল থেকে বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে রেজাউলসহ বেশ কয়েকজন শ্রমিকরা এক ব্যক্তির জমিতে ধান কাটছিলেন। ধান কাটার পর জমি থেকে ধান বহনের জন্য দুপুরের দিকে রেজাউল ধানের ভার বাধছিল। এ সময় প্রচন্ড গরমে রেজাউল হিট স্ট্রোক করে মাটিতে পড়ে যান। সেখানে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, শ্রমিক রেজাউলের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ কিছু জানায়নি।