সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর উপজেলা যুবলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাব্বী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।

সভায় আরও বক্তব্য দেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও রেজাউল ইসলামসহ অনেকেই। এছাড়া বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।