
রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জয়িতাতে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় অতিথিরা জয়িতাদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস জাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারসহ অনেকেই।









