সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে ছাত্রলীগের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে ছাত্রলীগের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মী সভা করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল।

কর্মী সভায় আরও বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া সভায় উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।