রাণীনগর প্রতিনিধি:
এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নওগাঁর রাণীনগরে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশীরা। ইতিমধ্যেই বড় দুই দলের মনোনয়ন প্রত্যাশী নেতারা শুরু করেছেন গণসংযোগ, উঠান বৈঠক, সভা, সমাবেশসহ নানা কার্যক্রম।
এরই ধারাবাহিকতায় ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার রাণীনগর উপজেলার রাণীনগর বাজার, সমাসপাড়া বাজার, মনিহারী বাজার, পতিসর ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুর রহমান।

এ সময় নওগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: রেজাউন নবী, বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: হামিদুর রহমান, মো: মেহেদী, মো: মাসুদ রানা, মো: রনক হোসেন, মো: আব্দুল আজিজ, অভি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স/শা










