
রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ এবং সরকারের উন্নয়ন প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার খট্রেশ্বর রাণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চার জনকে চিকিৎসা সহায়তায় মোট তিন লক্ষ টাকার চেক প্রদান করনা হয়। খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য সদস্য আহসান হাবিব স্বপন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসকে কৃষ্ণ মোহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, খট্রেশ্বর রাণীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ প্রমূখ।









