সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

রাজশাহীতে ৪৭ তম বিশ্বমান দিবস পালিত

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে  ৪৭ তম বিশ্বমান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
‘মান আস্থা সৃষ্টি করে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৭ তম বিশ্বমান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর নানকিং চাইনিজ রেষ্টুরেন্টের  দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান। তিনি বলেন, আমাদের দেশে বিভিন্ন  পণ্যের অনেক সুনাম আছে বিদেশে। আমাদের ভাল পণ্য তৈরী করে মানুষের সেই হারানো আস্থা ফিরিয়ে আনতে হবে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বিভিন্ন দ্রবে ভেজাল মেশানো হচ্ছে। আর এর ফলে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এ দেশের কিছু খাদ্য দ্রব আছে তা বিদেশে সম্মান জনক স্থানে রয়েছে। আর কিছু ব্যবসায়ী দেশের চিংড়িতে জেলি ভোড়ে বিদেশে রফতানিতে আটক হওয়ায় দেশের বাণিজ্যর ওপর বেশষ প্রভাব পরেছে। ফলে বিশ্ব বাজারে আমাদের দেশের সুনাম নষ্ট হয়েছে।

তিনি বলেন, অনেক সময় ভেজাল পণ্য বিক্রয় করেলে ক্রেতা কিছু বলতে গেলে বিক্রেতা প্রভাবশালী হওয়া তাকে কিছু ভলেতে পারে না। আবার যে সব ব্যবসায়ীরা অধিক লাভের আশায় খাদ্যে ভেজার দেয় তারা জানে না যে সেই খাবার তার পরিবারের কেউ খেয়ে অসুস্থ হয়ে পড়তে পাবে। এর ফলে সে নিজেও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্যাবের সভাপতি কাজী গিয়াস, রাাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি।

এতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয় মার্কের্টি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্ আজম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএসটিআই আঞ্চিলিক অফিস রাজশাহী পরিচালক এবিএম মর্ত্তজা হোসেন শাহ্।

এ সময় রাজশাহীর বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এবং তারা মুক্ত আলোচনায় তাদের বিভিন্ন সমস্যার কথা তুলের ধরেন। বিএসসিআই এর বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।
 

স/আ