নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এক বিবৃতিতে জানান, রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ৭ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ৩ জন এবং ডিবি ০৩ জনকে আটক করে।
এর মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামী ১৯ জন, ৬ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে মতিহার থানার লালু(লালন)(২৫)কে ২ গ্রাম হেরোইন, আনারুল ইসলাম বাব ু(২৮)কে ১০ পিচ ইয়াবাসহ, রাজপাড়া থানার আরাফাত হোসেন জনি(২০)কে ১০ গ্রাম হেরোইনসহ, শফিকুল ইসলাম কাচু(২২)কে ১০ পিচ ইয়াবাসহ, বোয়ালিয়া মডেল থানার পুলিশ আতাউর রহমান গনি(৩২)কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। এছাড়া জীবন (২২) কে ৫০ পিচ ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ ।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
স/শ










