সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বিআরটিসি বাস ডিপোতে দাড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শাহ মখদুম থানা পুলিশ জানিয়েছে, নগরীর শাহমখদুম থানা এলাকার, নওদাপাড়া ট্রাক টার্মিনাল এর বিআরটিসি বাস ডিপোতে একটি নন এসি বাসে রাত তিনটার দিকে আগুন দেয়া হয়। এতে নন এসি বাসটির সবগুলো আসন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আগুনের শিখায় পাশে থাকা আরও একটি বিআরটিসি এসি বাসের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। অজ্ঞাতনামা দূস্কৃতিকারীরা বাসে আগুন দিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দায়িত্বরত নাইট গার্ড সহ স্থানীয়রা জানায়। পরে ফায়ার সার্ভি কে খবর দেয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা আগুন নিভিয়ে ফেলে।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলাধীন চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনের বাগমারী গ্রামের রেল লাইনের ওপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে এবং লাল নিশান টানিয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা। এসময় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী মেইল ট্রেন সেখানে আটকা পড়ে। এসময় স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে এবং লাল নিশানা সরিয়ে দেয়। পরবর্তীতে ৩০ মিনিট পর দাঁড়িয়ে থাকা সিরাজগঞ্জ মেইল ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে রেলের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া গভীর রাতে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড় এলাকায় খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে জেলার বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীন ব্যাংকের সামনে ৫টি অবিষ্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।