সদ্য প্রকাশিত
কৃষি

রাজশাহীতে কৃষিতে নারীর অবদান ও স্বকৃতি শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে কৃষিতে নারীর অবদান ও স্বকৃতি শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবা উপজেলায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষি অভিযোজন উদ্যোগে নারীর অবদান ও স্বকৃতি শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হেেয়ছে। রোববার বিকেল ৪টায় পবা উপজেলার বড়গাছী কুঠিপাড়া উচ্চবিদ্যালয় মাঠে পূর্বশা নারী সংগঠন, দূঃস্থ মহিলা কল্যান সমিতি বড়গাছী কৃষক ঐক্য ও বারসিকের আয়োজনে সংলাপটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্দিপনা ভাইস চেয়ারম্যান খায়রুন্নেছা, সমন্বয়কারী বরসিক এবিএম তৌহিদুল আলম, জাতীয় কৃষিপদক প্রাপ্ত কৃষক রহিম উদ্দিন, আঞ্চলিক সমন্বয়কারী বরসিক শহিদুল ইসলাম, দূঃস্থ মহিলা কল্যান সমিতির সভাপতি রহিমা খাতুন, উপজেলার নারী কৃষক প্রমূখ।

15033815_825076174299081_1935673946_n-copy

সংলাপে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নারীর হাত ধর্ইে কৃষি কাজের সূত্রপাত হয়েছে। নরীরাই বিভিন্ন সময় চাষ উপগোগী বীজ সংক্ষন করে রাখত। তারা বিভিন্ন উপায়ে বীজ সংরক্ষন করে রাখত। এখন তা অনেক বীজ সংরক্ষন না করার কারনে বর্তমানে আমাদের বিদেশ থেকে উচ্চ মূল্যে বীজ সংগ্রহ করতে হচ্ছে। আবার অনেক বীজ হারিয়েও গেছে।

 

অনুষ্ঠানে নারী কৃষকরা বলেন, নারীদের বিভিন্ন দিকে থেকে এখনও পিছিয়ে রাখা হয়েছে। তাদের অভিযোগ তারা পুরুষ কৃষকদের তুলনায় সার ও বীজ কম পায়। যেখানে কৃষি কাজের জন্য নারীরাই কেচো সার ব্যবহার শুরু করে। বর্তমানে উপজেলাতে ১০১ জন নরী রাসায়নিক সার বাদ দিয়ে কেচো সার ব্যবহার করছে।

 

অনুষ্ঠানে বিভিন্ন জাতের বিভিন্ন কৃষি বীজ উপজেলার আশেপাশের নারীরা সংরক্ষন করে প্রদর্শন করেন। মূল অনুষ্ঠানের পর কৃষি বিষয়ক গম্ভীরা অনুষ্ঠিত হয়।

স/অ