সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

রাজশাহীতে আঞ্চলিক ইজতেমায় দুইদিনে অসুস্থ ৬

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে আঞ্চলিক ইজতেমায় দুইদিনে অসুস্থ ৬

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে তাবলীগ জামায়াতের তিন দিনের আঞ্চলিক ইজতেমা চলাকালিন সময়ে বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন ৬জন। গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল পর্যন্ত তরা রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

এরা হলেন, বুকে ব্যাথা নিয়ে চারঘাট মুঙ্গলী এলাকার মৃত শেখের আলীর ছেলে সয়রুদ্দিন (৫৫), দুর্গাপুরের গোপালপুরের গফুরের ছেলে হযতর আলী (৩৫), শারিরিক অসুস্থ বা জ্বর নিয়ে হয়ে ভর্তি হয়েছেন, দুর্গাপুর নদী গ্রামের ওয়াদ আলীর ছেলে সিদ্দিকুর (৫০), তানোর প্রকাশনগরের মৃত নূর মহাম্মদের ছেলে আবদুল খালিদ (৪২) ও পুঠিয়া কাঠালবাড়িয়া এলাকার মসির উদ্দীনের ছেলে মতিউর রহমান (৫৮)। একজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ অসুস্থরা রামেকের ৩২, ৭ ও ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মহানগরীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ:) ঈদগাহ ময়দানে তাবলীগ জামায়াতের তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়।

গতকাল শুক্রবার ফজরের নামাজের পর বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। মাগরিবের নামাজের পর মূল বয়ান শুরু হয়েছে। এ ইজতেমায় রাজশাহীর বিভিন্ন উপজেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইজতেমায় বিভিন্ন জেলা থেকে আসা জামায়াতের সংখ্যা প্রায় ২শ’ টি।

unnamed-copy

এ ইজতেমায় কাকরাইল ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট ওলামা কেরাম এবং মুরব্বীরা ইজতেমায় ইসলাম ও কোরআনের আলোকে বয়ান দেবেন।

 

তাবলীগ ইজতেমার সুরার সদস্য নাসির উদ্দিন বলেন, কয়েকজন অসুস্থ হয়েছে শুনেছি। গতকাল ফজরের আজানের পর থেকেই বয়ান শুরু হয়েছে। তবে মাগরিবের নামাজের পর রাজধানী ঢাকার কাকরাইল মসজিদের বক্তারা মূল বয়ান শুরু করেছেন।

 

এ বছর টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় রাজশাহী জেলার অংশগ্রহণ নেই। যারা কেবল ৪০ দিন কিংবা ১২০ দিনের জামায়াতে রাজশাহীর বাইরে থাকবেন তারাই শুধু অংশ নেবেন। এখানকার ইজতেমায়ও কেবল রাজশাহীর মুসল্লিরা অংশ নিতে পারছেন বলেও তিনি জানান।

unnamed-copy

এদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ইজতেমা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মূল গেটে চেকপোস্ট বসানো হয়েছে। ঈদগাহ ময়দানে পুলিশ মোতায়েন করাসহ ঈদগাহে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সেখানে ছয়টি সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

 

আজ শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই তাবলীগ ইজতেমা শেষ হয়।

 

 

স/অা