নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী ল্যাবে রবিবার আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন রোগী হলেন জেলার উপজেলার। অপর দুজন সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার বলে নিশ্চিত হওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজের একাধিক সূত্র নিশ্চিত করেছে। নওগাঁ ও সিরাজগঞ্জে এই প্রথম করোনা রোগী পাওয়া গেলো।
রবিবার করোনা শনাক্ত হওয়া তিনজনের মধ্যে পুঠিয়ায় আক্রান্ত যুবকের বয়স ( ২৭) বছর, নওগাঁয় আক্রান্ত যুবকের বয়স (২৯) এবং সিরাজগঞ্জে আক্রান্ত বৃদ্ধের বয় (৬৫)।

পুঠিয়ায় এ নিয়ে করোনা শনাক্ত হলো তিনজনের। এর আগে রাজশাহীতে চার জনের করোনা শনাক্ত হয়। ফলে এখন পর্যন্ত রাজশাহীর জেলার পুঠিয়ায় ৩, মোহনপুর ও বাগমারায় ১ জন করে মোটা ৫ জনের করোনা শনাক্ত হলো। সিভিল সার্জন এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রাজশাহী ল্যাবে এখন পর্যন্ত মোট ১৩ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে রাজশাহী বিভাগের ১২ জন। অপরজন হলেন রংপুর জেলার। রংপুরের রোগীই প্রথম করোনা শনাক্ত হয় রাজশাহীর ল্যাবে।
স/আর








