সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন ২৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন ২৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনের সম্ভাব্য তারিখ আগামী ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এতে ২০১১ থেকে ২০১৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা অংশগ্রহণ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এ তথ্য জানান।
অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন জানান, কয়েক মাস আগেই বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আমার সমাবর্তন নিয়ে কথা হয়েছে। সেময় প্রাথমিকভাবে তিনি অনুমতি দিয়েছিলেন। এরপর শিক্ষামন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন করা হয়েছে।
তবে সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ উপস্থিত থাকতে পারবেন না বলেও জানান উপাচার্য। আচার্যের পরিবর্তে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তনের সভাপতির দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন আরও জানান, আগামী ২৪-২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে  প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরেই সমাবর্তন উদযাপন কমিটি গঠন করা হবে। তারপরেই সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
এর আগে ২০১৫ সালের ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে নবম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানে ২০০৬ থেকে ২০১০ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জনকারীরা অংশ নেয়।
প্রসঙ্গত, ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৫৬ সালে। এরপর ১৯৬০, ‘৬১, ‘৬২, ‘৬৫, ‘৭০ ও ৯৮ সালে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এর প্রায় ১৪ বছর পর ২০১২ সালে ডিসেম্বরে অষ্টম সমাবর্তন হয়।

স/অ